শিয়রে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 04 Aug 2020 09:49 AM (IST)

রাজ্যে আবহাওয়ার পরিবর্তন। উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির আশঙ্কা। তার জেরে আজ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়ার সম্ভাবনা। তবে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আজ ও কাল কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে বঙ্গোপসাগর থেকে মৎস্যজীবীদের আজ সকালের মধ্যে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে।