Weather Update: আরও নামবে তাপমাত্রা, শীতের কনকনানিতেই কাটবে উইক এন্ড
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 22 Jan 2021 09:52 AM (IST)

কলকাতায় পারদ নামল আরও খানিকটা। আগামী ২৪ ঘণ্টায় আরও নামবে তাপমাত্রা। অবাধ উত্তুরে হাওয়ায় জমিয়ে উইক এন্ড। রাজ্যজুড়ে শীতের আমেজ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস। ফের রবিবার থেকে ঊর্দ্ধমুখী হবে তাপমাত্রা। আগামী সপ্তাহের শুরুতে তাপমাত্রা ৩-৫ ডিগ্রি বাড়তে পারে। দক্ষিণবঙ্গে শীতের আমেজ চলবে আগামী ৪৮ ঘণ্টা।