পাহাড়ে বৃষ্টির ভ্রুকূটি, জাঁকিয়ে ঠান্ডার পূর্বাভাস, দক্ষিণবঙ্গে আরও নামবে পারদ
পশ্চিমী ঝঞ্ঝার জের। ফের পাহাড়ে বৃষ্টির ভ্রুকূটি। উইকএন্ডে দক্ষিণবঙ্গে জাঁকিয়ে ঠান্ডার পূর্বাভাস। গতকালের থেকে সামান্য নেমেছে কলকাতার তাপমাত্রা। আজ কলকাতার পারদ নেমেছে ১৩.৬ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। কাল ও শুক্রবার দার্জিলিং-কালিম্পঙে বৃষ্টি হতে পারে। শুক্রবারের পর থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আরও নামবে পারদ। তাপমাত্রা ১২ ডিগ্রিতে নেমে যেতে পারে। পূর্বাভাসে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।