দেখুন, লকডাউনে হাজরায় ড্রোন উড়িয়ে নজরদারি পুলিশের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 11 Sep 2020 10:16 AM (IST)

আজ সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সাপ্তাহিক লকডাউন। রাজাবাজারে চলছে নজরদারি। হাজরা মোড়ে ড্রোন উড়িয়ে চলছে নজরদারি। মোতায়েন বিশাল পুলিশবাহিনী। লেকটাউনের ছবিও প্রায় এক। অন্যদিকে রাসবিহারী মোড়ে চলছে নাকা চেকিং। প্রতিটি গাড়ি থামিয়ে চেক করা হচ্ছে।