রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ফের ৩ হাজার পার, সংক্রমণের তুলনায় সুস্থতার হার বেড়ে ৮২%
রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ফের ৩ হাজার পার। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩ হাজার ১৯, মৃত ৫০। সংক্রমণের নিরিখে কলকাতাকে পার উত্তর ২৪ পরগনার। একদিনে উত্তর ২৪ পরগনায় করোনা আক্রান্ত ৫৯৪। কলকাতায় একদিনে করোনা আক্রান্ত ৪২৮, মৃত ১৯। রাজ্যে সংক্রমণের তুলনায় সুস্থতার হার বেড়ে ৮২%।