'দিলীপ ঘোষ মুখের সামনে চটি ধরতেই বলল, তোলাবাজ ভাইপো হঠাও' - কাঁথিতে শুভেন্দুকে শাণিত তির সৌগতর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 24 Dec 2020 06:51 AM (IST)

পয়লা ডিসেম্বরের বৈঠকে শুভেন্দু বলেছিলেন, অভিষেককে নিয়ে তাঁর সমস্যা নেই। এখন বিজেপিতে গিয়ে মিথ্যে কথা বলছেন। গতকাল পূর্বস্থলীর সভায় শুভেন্দু অধিকারীর ভাইপো-কটাক্ষের জবাবে এই দাবি করলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। কাঁথির সভায় পরিবারতন্ত্র নিয়েও শুভেন্দুকে নিশানা করেন ফিরহাদ হাকিম।