West Bengal Assembly Election 2021: কোন্নগর থেকে অণ্ডাল, দেওয়াল লেখা নিয়ে BJP-TMC তরজা, সংঘর্ষ

দেওয়াল লিখন নিয়ে BJP-TMC তরজা। হুগলির কোন্নগরের অরবিন্দ পল্লি এলাকায় দেওয়াল লেখা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন তৃণমূল ও বিজেপি কর্মীরা। বিজেপির অভিযোগ, লোকসভা ভোটের সময় থেকে তাদের দখলে থাকা দেওয়াল রং করতে গেলে বাধা দেয় তৃণমূল সমর্থকরা। শাসক শিবিরের পাল্টা দাবি, বিজেপি কর্মীরাই তাঁদের ওপর হামলা চালায়। দুপক্ষই পরস্পরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে। একইভাবে পশ্চিম বর্ধমানের অণ্ডালে একটি গ্রামেও দেওয়াল লিখন নিয়ে তৃণমূল-বিজেপি তরজা। তৃণমূলের অভিযোগ, তাদের দেওয়াল জোর করে দখল করে নেয় বিজেপি। গেরুয়া শিবিরের পাল্টা দাবি, বাড়ির মালিকের অনুমতি নিয়ে দেওয়াল লেখা হয়েছে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola