লক্ষ্য জনসংযোগ, দক্ষিণ কলকাতায় মিছিলে Suvendu Adhikari-Dilip Ghosh, বিষ্ণুপুরে রোড শো শোভন-বৈশাখীর, সাতগাছিয়ায় মিছিল TMC-এর

আজ টালিগঞ্জ থেকে রাসবিহারী পর্যন্ত মিছিল রয়েছে বিজেপি (BJP) নেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। শুরু হয়ে গিয়েছে সেই মিছিল। মিছিলের শেষে জনসভা রয়েছে শুভেন্দুর। টালিগঞ্জ মেট্রো স্টেশনের সামনে থেকে শুরু হল মিছিল। গাড়িতে রয়েছে শুভেন্দু অধিকারী ও দিলীপ ঘোষ (Dilip Ghosh)। রয়েছে কর্মী-সমর্থকদের ভিড়। অন্যদিকে সাতগাছিয়ায় শুরু হয়েছে তৃণমূলের পাল্টা মিছিল। মিছিলে তৃণমূল নেতা-কর্মীরা রয়েছেন। সওকাত মোল্লা, সোনালি গুহ রয়েছেন মিছিলে। বাখরাহাট মোড়ে পৌঁছে গিয়ে একটি সভা করবেন তাঁরা। অন্যদিকে দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরে মিছিল করছেন শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee) ও বৈশাখী বন্দ্যোপাধ্যায় (Baishakhi Banerjee)।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola