কৈলাস বিজয়বর্গীয় ঘটা করে নিয়ে গিয়েছিলেন, ফিরে এল দলে, তৃণমূলে ফেরা সিরাজ খাঁ-র পাশে দাঁড়িয়ে বললেন পার্থ চট্টোপাধ্যায়
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 17 Jan 2021 02:12 PM (IST)

বিজেপি (BJP) থেকে তৃণমূলে ফিরলেন সিরাজ খাঁ। তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। আজ তৃণমূলে (TMC) যোগ দেওয়ার পর তিনি বলেন, উন্নয়নমূলক কাজ করতে গেলেও বাধার সম্মুখীন হতে হয়েছে আমায়। কাজ করতে দেওয়া হয়নি। তৃণমূল যেভাবে মানুষের জন্য কাজ করছে আমি সেইভাবে মানুষের কাজ করতে চাই। আমার ভুল আমি বুঝতে পেরেছি। তৃণমূল গরীব মানুষের জন্য ভাবে। আমি সেই গরীব মানুষের জন্য় কাজ করতে চাই।'