West Bengal Assembly Election 2021: 'আঁচল পেতে বসে আছে BJP, TMC থেকে ঝরলেই লুফে নিতে', কটাক্ষ সওকত মোল্লার

সাতগাছিয়ায় শুরু হয়েছে তৃণমূলের মিছিল। মিছিলে তৃণমূল নেতা-কর্মীরা রয়েছেন। রয়েছেন তৃণমূল (TMC) নেতা সওকত মোল্লা। তিনি বলেন, 'অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের গড় নষ্ট করার মতো ক্ষমতা কারও নেই। ৩৬৫ দিন আমরা মানুষের সঙ্গে আছি। আগামী দিনে বিজেপি (BJP) দলটা মুছে যাবে। ওদের মুখে ডায়মন্ডহারবারের মানুষ ঝামা ঘষে দেবে। ওরা নিজেরাই জব্দ হয়ে যাচ্ছে। ওরা এখন আঁচল পেতে বসে আছে কখন তৃণমূল থেকে একটি ঝরবে আর তাকে নিজের কাছে রাখবে। যে গদ্দারগুলো আমাদের দল থেকে চলে গিয়েছে, তাদেরকে আগামীদিনে শাস্তি বাংলার মানুষ দেবে। শোভন চট্টোপাধ্যায়কে (Sovan Chatterjee) আমরা কোনও গুরুত্বই দিতে চাই না।'

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola