West Bengal Elections 2021: নির্বাচন অবাধ করতে BSF ও CRP-কে রাজ্য পুলিশের সঙ্গে জুড়ে দিতে পারে কমিশন?

রাজ্য পুলিশে পুরোপুরি আস্থা রাখতে নারাজ কমিশন? রাজ্য পুলিশের সঙ্গে জুড়ে দেওয়া হবে বিএসএফ (BSF)-সিআরপিকে (CRP)? বাহিনী মোতায়েন নিয়ে সিদ্ধান্ত নিতে পারে কমিশন বলে সূত্রের খবর। তিন দফায় এডিজি (ADG) আইনশৃঙ্খলার সঙ্গে ফুল বেঞ্চের বৈঠক হয়। আইনশৃঙ্খলা নিয়ে রাজ্যের রিপোর্টে সন্তুষ্ট নয় কমিশন। এডিজি আইনশৃঙ্খলাকে একের পর এক প্রশ্ন ফুল বেঞ্চের। জ্ঞানবন্ত সিংহের সব জবাবে সন্তুষ্ট নয় কমিশন বলে সূত্রের খবর। নির্দেশ পালন না হলে কমিশন জানে কী করতে হয়। এডিজি আইন-শৃঙ্খলার সঙ্গে বৈঠকে জানাল কমিশন: সূত্র।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola