দলীয় কর্মীর কাছ থেকেই ১০ লক্ষ টাকা তোলা চাওয়ার অভিযোগ! দিঘা থেকে গ্রেফতার বালির বিজেপি নেতা

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ  |  29 Sep 2020 01:09 PM (IST)
ABP News
দলীয় কর্মীর কাছ থেকে ১০ লক্ষ টাকা তোলা চাওয়ার অভিযোগ। দিঘার হোটেল থেকে গ্রেফতার বিজেপি নেতা। ধৃত রাধারঞ্জন ওরফে রাজা গোস্বামী হাওড়ার বালি এক নম্বর ব্লকের মণ্ডল সভাপতি। বিজেপি কর্মী সৌরভ পালের অভিযোগ, তাঁর বাড়িতে বেআইনি নির্মাণের অভিযোগ তুলে ১০ লক্ষ টাকা তোলা দাবি করেন দলেরই নেতা রাজা গোস্বামী। প্রথমে ১০ হাজার টাকা দিলেও পরে টাকা দিতে অস্বীকার করেন বিজেপি কর্মী। এরপর দলবল নিয়ে মণ্ডল সভাপতি রাস্তায় চড়াও হয়ে মারধর করেন বলে অভিযোগ। ২৯ অগাস্ট, বালি থানায় দলের নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ওই বিজেপি কর্মী। দলের সহযোগিতা না পেয়ে তিনি সমবায়মন্ত্রী অরূপ রায়ের দ্বারস্থ হন। এরপর মোবাইলের টাওয়ার লোকেশন চিহ্নিত করে গতকাল গভীর রাতে দিঘার হোটেল থেকে গ্রেফতার করা হয় অভিযুক্ত বিজেপি নেতাকে। এনিয়ে তৃণমূল, বিজেপির প্রতিক্রিয়া এখনও মেলেনি।
  • হোম
  • ভিডিও
  • রাজ্য
  • দলীয় কর্মীর কাছ থেকেই ১০ লক্ষ টাকা তোলা চাওয়ার অভিযোগ! দিঘা থেকে গ্রেফতার বালির বিজেপি নেতা

TRENDING VIDEOS

কলেজ স্ট্রিটে SFI-এর কর্মসূচি ঘিরে উত্তেজনা | ABP Ananda13 Minutes ago

তারাপীঠ থানায় ঘুষ নেওয়ার অভিযোগ, SI ও সিভিক ভলান্টিয়ারকে ক্লোজ34 Minutes ago

এনকাউন্টার-কালচারের বাড়বাড়ন্ত নিয়ে প্রশ্ন বিরোধীদের40 Minutes ago

ব্রিগেডে গীতাপাঠের পর এবার হনুমান চালিশা পাঠ44 Minutes ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন