ঘাসফুল শিবিরে ভাঙন এবার মালদাতেও, পদ ছাড়লেন শুভেন্দু ঘনিষ্ঠ ৫ অঞ্চল সভাপতি

মালদায় পদ ছাড়লেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ঘনিষ্ঠ ৫ অঞ্চল সভাপতি। সূত্রের খবর, ব্লক নেতৃত্বের প্রতি ক্ষোভের কথা জানিয়ে ইস্তফা দিয়েছেন এই পাঁচ অঞ্চল সভাপতি। বামনগোলা ব্লকের ৬ অঞ্চলের মধ্যে ৫টি অঞ্চল সভাপতিই ইস্তফা দেন গতকাল রাতে। জেলা তৃণমূল নেতৃত্বের তিন নেতার কাছে ইস্তফাপত্র পাঠান তাঁরা। দুলাল সরকার জানান, তাঁদের কী ক্ষোভ তা নিয়ে আলোচনা করবেন। তবে মূলত ব্লক নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভের জেরেই এই ইস্তফা বলে জানা যাচ্ছে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola