West Bengal Election 2021: ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এক মঞ্চে বসতে দেওয়া হয়নি’, এবার ‘বিদ্রোহী’ কোচবিহার পুরসভার প্রশাসক

এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহার ছাড়তে না ছাড়তেই জেলা তৃণমূল নেতৃত্বের প্রতি ক্ষোভ উগরে দিয়ে দল ছাড়ার হঁশিয়ারি দিয়েছেন কোচবিহার পুরসভার প্রশাসক ভূষণ সিংহ। 'এভাবে কতদিন চলতে পারে? দল ছেড়ে তো এক একজন বেরোচ্ছে। জেলা নেতৃত্ব চাইলে দল ছেড়ে দেন', মন্তব্য ভূষণ সিংহের। বুধবারই কোচবিহারের রাসমেলা ময়দানে সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধান মঞ্চে ছিলেন জেলা তৃণমূল সভাপতি, জেলার ৭ তৃণমূল বিধায়ক এবং তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক। কিন্তু ভূষণ সিংহকে বসানো হয় পাশের মঞ্চে। এই নিয়েই তাঁর তীব্র ক্ষোভ।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola