West Bengal Election 2021: 'ঊনিশে হাফ, একুশে সাফ', খোঁচা দিলীপ ঘোষের

আজ বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ একাধিক ইস্যুতে তৃণমূল কংগ্রেস ও মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন। "তৃণমূল বিশ্বভারতীকে ভাঙিয়েও খেয়েছে। সেখানে তাদের নেতারা গিয়ে দাদাগিরি করছেন, লুঠপাট করছেন। এমনকি দেওয়াল ভেঙে নিয়ে দেওয়াল ভাঙার চেষ্টা করছেন। যা কিছু অনৈতিক কাজ চলছে, তার পিছনে রয়েছেন তৃণমূলের নেতারা। এটা মানুষও বুঝতে পেরেছে। এতদিন কেউ বলত না, কিন্তু এখন যখন আমরা সব প্রকাশ করছি, তখন তৃণমূলের অসুবিধা হচ্ছে," আক্রমণ দিলীপ ঘোষের। পাশাপাশি তিনি বলেন, TMC বলছে BJP তে মুখ কোথায়। তৃণমূলেরও তো একটাই মুখ আর সেটা এখন দুর্মুখ। উনিই বলেছিলেন ২৯৪ টি আসনে আমি প্রার্থী, তার মানে দলে আর কেউ নেই। তৃণমূলের আর কারও দিদির প্রতি কোনও বিশ্বাস নেই। মানুষ বলছে দিদি নয়, পিসি। সাধারণ মানুষের মধ্যে থেকে বিজেপির নেতা উঠে আসে, বিজেপি পরিবারতন্ত্র বিশ্বাস করে না, নাম না করে তৃণমূল নেত্রীকে কড়া ভাষায় আক্রমণ করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। অন্যদিকে সুজাতা মণ্ডল খাঁর তৃণমূলে যোগদান প্রসঙ্গে সৌগত রায়কে বেলাগাম আক্রমণ করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। একজনের বাড়ি থেকে বৌ নিয়ে এসেছেন, সেটা প্রচার করছেন। বেহায়ার দল, লজ্জা করে না? বুড়ো বুড়ো নেতাগুলো পাশে বসে ছবি তুলছে। শেষে লোকের বৌ নিয়ে টানাটানি করছেন আপনারা? ঘরের মধ্যে রাজনীতি করছেন। শেষ বয়সে এত পাপ করবেন না, লোকের বৌ চুরি করবেন না", কার্যত নাম নিয়েই তৃণমূল সাংসদ সৌগত রায়কে বেলাগাম আক্রমণ দিলীপ ঘোষের।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola