West Bengal Election 2021: ' টিএমসি-র পঞ্চায়েত সদস্য ও প্রধানদের বাড়ি দেখলে বোঝা যাবে উন্নয়ন কাকে বলে!' খোঁচা দিলীপের

মালদার মানিকচকে এদিন দলীয় সভায় বক্তব্য রাখেন BJP রাজ্য সভাপতি Dilip Ghosh। তিনি বলেন, 'আগে কেষ্টবাবু বলেছিলেন রাস্তায় না কি উন্নয়ন দাঁড়িয়ে আছে। এখানে উন্নয়ন রাস্তায় শুয়ে পড়েছে। যমও আসে না এখানে। Trinamool Congress পঞ্চায়েত সদস্যদের বাড়ি দেখলেই বোঝা যায় উন্নয়ন দাঁড়িয়ে রয়েছে। কেন্দ্রীয় সরকারের পাঠানো চাল চুরি করে নিল ওরা। দুয়ারে দুয়ারে সরকার নয় যমের দুয়ারে সরকার যাচ্ছে। BJP কর্মীদের এরা খুন করে গাছে ঝুলিয়ে দেয়। উন্নয়নের টাকা এরা লুঠ করছে। এখানে আমাদের জেতা আসন ওরা ছিনিয়ে নিয়েছে।'

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola