West Bengal Election 2021: 'জুট কর্পোরেশনকে লুঠ কর্পোরেশনে পরিণত করেছে শুভেন্দু', কটাক্ষ জিতেন্দ্রর

দুর্নীতি ইস্যুতে শুভেন্দু অধিকারীকে নিশানা করলেন জিতেন্দ্র তিওয়ারি। কৌশলে তার সঙ্গে জুড়ে দিলেন নরেন্দ্র মোদির নাম। তেইশে জানুয়ারি মোদি-শুভেন্দু সাক্ষাতের প্রসঙ্গ টেনে পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়কের কটাক্ষ, এক মাসের মধ্যে জুট কর্পোরেশনকে লুঠ কর্পোরেশনে পরিণত করেছেন শুভেন্দু। কটাক্ষ উড়িয়ে বিজেপির পাল্টা জবাব, জিতেন্দ্র তিওয়ারির কথার কোনও ঠিক নেই।

কিছুদিন আগেই তৃণমূলের জেলা সভাপতির পদ ছেড়েছিলেন! তাঁর বিজেপিতে যোগ দেওয়ার সম্ভাবনাও জোরাল হয়। কিন্তু, বাবুল সুপ্রিয়, সায়ন্তন বসুর মতো একাধিক শীর্ষ নেতা তাঁকে বিজেপিতে নেওয়ার বিষয়ে আপত্তি জানান! এরপরই পরিস্থিতি বদলাতে শুরু করে। এই পরিস্থিতিতে ভোটের আগে ফের তৃণমূলের হয়ে সক্রিয় জিতেন্দ্র তিওয়ারি। নিশানায় নরেন্দ্র মোদি থেকে শুভেন্দু অধিকারী। যদিও, একে গুরুত্ব দিতে নারাজ বিজেপি।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola