West Bengal Election 2021: 'লম্বা দাড়ি আর হলুদ জামা পরলেই রবীন্দ্রনাথ হওয়া যায় না', নাম না করে প্রধানমন্ত্রীকে কটাক্ষ কাকলির

শনিবার তৃণমূল ভবন থেকে সাংবাদিক মুখোমুখি হয়ে দিল্লিতে আন্দোলনরত কৃষকদের পাশে থাকার বার্তা দেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার (Kakali Ghosh Dastidar)।  তৃণমূল সাংসদ বলেন, 'যেভাবে বাংলার মানুষ পরিষেবা পাচ্ছেন তাতে মানুষ অত্যন্ত আনন্দিত এবং পশ্চিমবঙ্গ সরকার প্রশংসনীয় কাজ করছে বলে ধন্যবাদ জানাচ্ছেন। কোভিড Rapid Test ও এখানে হচ্ছে। ৮৭০০ কোটি টাকা রিলিজ করেছে পশ্চিমবঙ্গ সরকার। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনামাফিক এত ভালো কাজ হয়েছে দুয়ারে সরকারে যে বাংলার মানুষ উপকৃত হয়েছেন।' এছাড়াও তিনি বলেন, "এই 'পর্যটক' মিথ্যেবাদী। লম্বা দাড়ি রেখে হলুদ জামা পরলেই বিশ্বকবি রবীন্দ্রনাথ হওয়া যায় না। নাম না করে প্রধানমন্ত্রীকে আক্রমণ করেন কাকলি।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola