West Bengal Election 2021: 'তৃণমূলে দমবন্ধ পরিবেশ', হেস্টিংসে বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠকের পর বললেন শোভন

এদিন হেস্টিংসের বৈঠকের পর সাংবাদিক বৈঠক করেন শোভন চট্টোপাধ্যায়-বৈশাখী বন্দ্যোপাধ্যায়। কলকাতা জেলা কমিটির অংশ সবাইকে নিয়ে সম্মিলিত ভাবে কাজ করা নিয়ে আলোচনা, জানান শোভন চট্টোপাধ্যায়। এদিন তিনি প্রশ্ন তোলেন, 'বহিরাগত বলতে কাদের বোঝায়? বারবার বহিরাগত বলে আক্রমণ কেন?' কে ঠিক করছে এই বহিরাগত সংজ্ঞা? এদিন প্রশ্ন তোলেন শোভন। তিনি বলেন, 'তৃণমূলে দমবন্ধ পরিবেশ।' পাশাপাশি বৈশাখী বন্দ্যোপাধ্যায় বলেন, 'বিজেপি একটা পরিবার। সবাই মিলে একসঙ্গে কাজ করতে হবে। কারণ কলকাতা গুরুত্বপূর্ণ জোন।'

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola