West Bengal Election 2021: এই সপ্তাহেই গেরুয়া শিবিরে শুভেন্দু? বৃহস্পতিবার দিল্লি পৌঁছে শুক্রবার দলবদলের সম্ভাবনা

এই সপ্তাহেই বিজেপিতে যোগ দিতে পারেন শুভেন্দু অধিকারী। তার আগেই ছাড়তে পারেন বিধায়ক পদ। পেতে পারেন কেন্দ্রীয় নিরাপত্তা। শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ মহল সূত্রে খবর। ১৭ ডিসেম্বর স্বাধীন তাম্রলিপ্ত সরকারের একটি অরাজনৈতিক অনুষ্ঠানে যোগ দেবেন শুভেন্দু, ঘনিষ্ঠ মহল সূত্রে এমনটাই খবর। ওইদিনই বিমানে দিল্লি যাবেন। শুক্রবার যোগ দিতে পারেন বিজেপিতে। এরপর শনিবার অমিত শাহের সঙ্গে ফিরে যোগ দিতে পারেন মেদিনীপুরে বিজেপির কর্মসূচিতে, জানা যাচ্ছে সূত্র মারফত।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola