West Bengal Election 2021: 'প্রতারক-ঠগবাজ তৃণমূল সরকারকে তুলে ফেলে দিতে হবে', পুরুলিয়ায় আক্রমণ শুভেন্দুর

তৃণমূল কংগ্রেসের সরকারকে প্রতারক-ঠগবাজের সরকার বলে এদিন সুর চড়ান শুভেন্দু অধিকারী। তাঁর আবেদন, 'এই প্রতারক-ঠগবাজ সরকারকে আপনাদের ফেলে দিতে হবে।' তাঁর কটাক্ষ, 'তৃণমূল প্রাইভেট লিমিটেড এখন দেড়-দু'জনের কোম্পানি।' এদিন হাটতলা মোড়ে শুভেন্দুর সভা চলাকালীন ফের বিশৃঙ্খলা। তৃণমূলের পতাকা নিয়ে বিক্ষোভ। পরিস্থিতি সামাল দিতে সক্রিয় হতে দেখা যায় শুভেন্দু অধিকারী। এই বিশৃঙ্খলার জন্য পুলিশি নিষ্ক্রিয়তাকে দায়ী করেন শুভেন্দু। এদিন তিনি বলেন, 'তোলাবাজ ভাইপোর একটা চাটুকার এখানে আছেন। তাঁকে ডায়মণ্ডহারবার থেকে আনা হয়েছে।' তাঁর দাবি, 'নির্বাচনবিধি চালু হলে পোলিং এজেন্ট দেওয়ার মতো লোক তৃণমূল পাবে না।'

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola