West Bengal Election 2021: ১১ জন বিদায়ী কাউন্সিলরকে নিয়ে দলত্যাগ বিষ্ণুপুরের তৃণমূলের বিদায়ী উপপুরপ্রধানের, কাল যোগ বিজেপিতে

গতকালই Trinamool Congress ছেড়েছেন প্রাক্তন বস্ত্রমন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। আর আজ ১১ জন বিদায়ী কাউন্সিলরকে নিয়ে Trinamool Congress ছাড়লেন বিষ্ণুপুরের বিদায়ী উপপুরপ্রধান বুদ্ধদেব মুখোপাধ্যায়। হোয়াটসঅ্যাপ মারফত পদত্যাগপত্র পাঠিয়েছেন জেলা Trinamool Congress সভাপতি শ্যামল সাঁতরাকে। তাঁদের দাবি, দলে থেকে কোনওকাজ করতে পারছিলেন না বলেই দলত্যাগ করলেন তাঁরা। কালই যোগ দেবেন BJP-তে। যদিও গোটা বিষয়টিতে গুরুত্ব দিতে নারাজ জেলা তৃণমূল নেতৃত্ব।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola