West Bengal Election: 'ধর্মকে সামনে রেখে লড়াই করুক বিজেপি, কর্মকে সামনে রেখে লড়াই করবে তৃণমূল', গীতাঞ্জলি স্টেডিয়ামে মন্তব্য অভিষেকের

গীতাঞ্জলি স্টেডিয়াম বক্তব্য রাখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সেখানে তিনি বলেন, "২ কোটি ৭০ লক্ষ মানুষ দুয়ারে সরকারে নাম নথিভুক্ত করেছে। বিজেপির গাত্রদাহ হচ্ছে। এক কোটির বেশি স্বাস্থ্যসাথী কার্ড দেওয়া হয়েছে। আমাদের সরকার জনদরদী সরকার। ধর্মকে সামনে রেখে লড়াই করুক বিজেপি (BJP)। তৃণমূল (TMC) কর্মকে সামনে রেখে লড়াই করবে। বাংলা দেশে নজির স্থাপন করেছে। ধর্মের ভেদাভেদ করে বিভ্রান্তি সৃষ্টি করছে বিজেপি। বাবরি মসজিদ-রামমন্দিরকে সামনে রেখে লড়াই করছে বিজেপি। ২০১৮ সালের তথ্যের নিরিখে তফসিলি জাতির ওপর অত্যাচার বেড়েছে। বিজেপির আমলে ২৬% অত্যাচার বেড়েছে। দলিতের বাড়িতে খেয়ে মানুষকে বিভ্রান্ত করছে।"

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola