West Bengal Elections 2021: 'তোর বাপকে গিয়ে বল...', কার্যত এই ভাষাতেই কাঁথিতে দাঁড়িয়ে Suvendu Adhikari-কে চ্যালেঞ্জ ছুঁড়লেন Abhishek Banerjee

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) হুঙ্কারের পাল্টা ফেসবুক পোস্টে তৃণমূলের সংস্কৃতি নিয়ে প্রশ্ন তুললেন বিজেপি (BJP) নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) । বিধানসভা ভোট যত এগিয়ে আসছে, ততই তুঙ্গে উঠছে শান্তিনিকেতন, শান্তিকুঞ্জের তরজা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির নাম শান্তিনিকেতন আর শুভেন্দু অধিকারীর বাড়ির নাম শান্তিকুঞ্জ। শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পর শনিবার প্রথম কাঁথিতে জনসভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে সরাসরি অধিকারী পরিবারকে টার্গেট করলেন ডায়মন্ড হারবারের তৃণমূল (TMC) সাংসদ। বললেন, "তোর বাপকে গিয়ে বল বাড়ির ৫ কিমির মধ্যে দাঁড়িয়ে আছি, যা করার করুন।"

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola