West Bengal Elections 2021: 'মঞ্চ ভাঙবেন না, ৪৮ ঘণ্টার নোটিসে ঠাকুরনগরে আসছি', ফোনে জানালেন অমিত শাহ

ঠাকুরনগরের মঞ্চ ভাঙতে নিষেধ করলেন অমিত শাহ (Amit Shah)। দিল্লি থেকে ফোনে কথা। শান্তনু ঠাকুরের (Shantanu Thakur) সঙ্গে যখন বৈঠক করেন মুকুল রায় ও কৈলাস বিজয়বর্গীয়, সেই সময় ফোন আসে অমিত শাহের। সেখানে ঠিক হয়েছে যে ২৪ থেকে ৪৮ ঘণ্টার নোটিসে ঠাকুরনগরে (Thakurnagar) আসবেন অমিত শাহ। দিল্লি বিস্ফোরণের জেরে একটা আন্তর্জাতিক সঙ্কটের পরিস্থিতি তৈরি হয়েছে তাই তিনি আজ আসতে পারেননি। কিন্তু তিনি তাড়াতাড়ি আসবেন এবং মতুয়াদের নাগরিকত্ব নিয়ে কথা বলবেন। তবে কবে তিনি আসবেন তা এখনও নির্ধারিত হয়নি।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola