West Bengal Elections 2021: বিজেপি কর্মীদের বাড়ি 'ভাঙচুর', আহত বেশ কয়েকজন, কাঠগড়ায় তৃণমূল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 25 Jan 2021 10:58 AM (IST)

নন্দীগ্রামে (Nandigram) বিজেপি (BJP) কর্মীদের বাড়ি ও দোকান ভাঙচুরের অভিযোগ। অভিযোগ উঠেছে তৃণমূল (TMC) আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। আহত বেশ কয়েকজন বিজেপি কর্মী। ঘটনাটি ঘটেছে নন্দীগ্রাম ১ নং ব্লকের মহম্মদপুর এলাকায়। গতকাল রাতে এই ঘটনাটি ঘটে। তবে তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছে।