West Bengal Elections 2021: ভোটের আগে মণীষী-স্মরণ, মূর্তি নিয়ে কাজিয়ায় তৃণমূল-বিজেপি

বাংলা আর বাঙালি, এবারের ভোটে হয়ে উঠেছে অন্যতম বড় ইস্যু। বাঙালি অস্মিতার আবেগ তুলে ধরতে গিয়ে মণীষীদের শরণ নিচ্ছেন রাজনীতিকরা। এনিয়ে ফের কাজিয়ায় জড়াল তৃণমূল ও বিজেপি। মঙ্গলবার প্রজাতন্ত্র দিবসে উত্তর ২৪ পরগনার অশোকনগর-কল্যাণগড় পুরসভা এলাকায় একসঙ্গে ১০ মণীষীর মূর্তি উন্মোচন করেন স্থানীয় তৃণমূল (TMC) বিধায়ক। এনিয়ে শাসকদলকে তীব্র কটাক্ষ করেছে বিজেপি। এপ্রসঙ্গে তৃণমূলের পাল্টা, গুজরাতে ৩০০০ কোটি টাকা খরচ করে মূর্তি বানাতে পারে কিন্তু বাংলায় শ্যামাপ্রসাদের একটা মূর্তি বানাতে পারে না, তাঁরা বাংলা-বিদ্বেষী।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola