West Bengal Elections 2021: 'রামের বউকে বিজেপি নিয়ে পালালে হাথরস বানিয়ে দিত', মদনের বক্তব্যের জেরে এফআইআর বিজেপির

বিধানসভা ভোটের আগে ফের সক্রিয় হয়ে ময়দানে নেমেছেন মদন মিত্র (Madan Mitra)। তারমধ্যেই এবার বিতর্কিত মন্তব্যের জন্য তাঁর বিরুদ্ধে দায়ের হল এফআইআর। গত সোমবার পুরুলিয়ার (Purulia) কাশীপুরে সভা করতে গিয়ে সীতাকে নিয়ে মন্তব্য করেন প্রাক্তন পরিবহন মন্ত্রী। "আপনাদের বাবার ভাগ্য ভালো যে রামের বউটাকে রাবণ নিয়ে পালিয়েছিল। যদি বিজেপি নিয়ে পালাত তবে হাথরস বানিয়ে দিত", এই বক্তব্যের প্রেক্ষিতেই তাঁর বিরুদ্ধে ঝালদা থানায় এফআইআর দায়ের করেছেন জেলা বিজেপির সাধারণ সম্পাদক।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola