West Bengal Elections 2021: 'তৃণমূলের একটাই মুখ, তাও এখন দুর্মুখ', TMC কে শাণিত আক্রমণ Dilip Ghosh-র
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 25 Dec 2020 12:00 PM (IST)

'TMC বলছে BJP তে মুখ কোথায়। তৃণমূলেরও তো একটাই মুখ আর সেটা এখন দুর্মুখ। উনিই বলেছিলেন ২৯৪ টি আসনে আমি প্রার্থী, তার মানে দলে আর কেউ নেই। তৃণমূলের আর কারোর দিদির প্রতি কোনও বিশ্বাস নেই। মানুষ বলছে দিদি নয়, পিসি। সাধারণ মানুষের মধ্যে থেকে বিজেপির নেতা উঠে আসে, বিজেপি পরিবারতন্ত্র বিশ্বাস করে না', তৃণমূল নেত্রীকে কড়া ভাষায় আক্রমণ করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)।