West Bengal Elections 2021: এবার তৃণমূলের 'জয় বাংলা' স্লোগানে 'বাংলাদেশী যোগ'-র অভিযোগ Dilip Ghosh-র

ভিক্টোরিয়ায় নেতাজির জন্মজয়ন্তীতে জয় শ্রীরাম স্লোগান নিয়ে বিতর্কের পর এবার তৃণমূলের জয় বাংলা (Jay Bangla) স্লোগান নিয়ে টানাপড়েন শুরু। নেপথ্যে বিজেপি রাজ্য সভাপতির ফেসবুক পোস্ট। দিলীপ ঘোষের (Dilip Ghosh) ফেসবুক এবং ট্যুইটার অ্যাকাউন্টে এই পোস্টের কোলাজে বলা হয়েছে জয় বাংলা ইসলামিক বাংলাদেশের জাতীয় স্লোগান, যে স্লোগান শোনা যাচ্ছে রাজ্যের শাসকদলের প্রধান নেত্রীর গলায়। এর সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে তৃণমূলের ভোটপ্রচারে বাংলাদেশী অভিনেতা এবং তৃণমূল নেতার পুজোয় বাংলাদেশী ক্রিকেটারের আমন্ত্রণ প্রসঙ্গ।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola