West Bengal Elections 2021: 'মমতা বন্দ্যোপাধ্যায় ভাবছেন সবাই বিজেপি হয়ে গেছেন', কটাক্ষ দিলীপের

শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগ দেওয়ার পর কাঁথিতে তৃণমূলের সভাতে অনুপস্থিত ছিলেন তাঁর বাবা ও দুই ভাই। এবার তাঁরাও কি বিজেপি দিকে পা বাড়াতে চলেছেন? মঙ্গলবার খড়দার সভা থেকে সেই জল্পনা উস্কে দিয়েছেন শুভেন্দু অধিকারী নিজেই। সৌমেন্দু অধিকারী প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, "এখন মমতা বন্দ্যোপাধ্যায় কাউকেই বিশ্বাস করতে পারছেন না। ভাবছেন, সবাই ভিতর থেকে বিজেপি হয়ে গেছেন। এভাবে কোনও দল বা সরকার চলতে পারে না। সন্দেহবাতিক হয়ে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।"

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola