West Bengal Elections 2021: 'সাপ যেমন ভয় পেয়ে ছোবল মারে, তেমনই করছে তৃণমূল', কটাক্ষ দিলীপের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 28 Jan 2021 12:15 PM (IST)

বিজেপি (BJP) নেতাদের ওপর হামলার অভিযোগে তৃণমূলকে বিঁধলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তাঁর অভিযোগ, বিজেপিতে যাঁরা আসছেন তাঁদের ওপর হামলা হচ্ছে, ভয় দেখানো হচ্ছে। সাপ যেমন ভয় পেলে ছোবল মারে, এরাও তেমন করছে বলে অভিযোগ করেন দিলীপ। তিনি বলেন, "তৃণমূলের নেতাদের ভাষা পাল্টে গেছে। ধমকি দেওয়া হচ্ছে। ওরা হেরে যাওয়ার ভয় পেয়েছে, তাই মানুষকে চমকে আটকাবার চেষ্টা করছে।"