West Bengal Elections 2021: অনেকেই বলছেন, এই জেলায় পর্যবেক্ষক কে, আমি বলছি সারা বাংলায় আমিই পর্যবেক্ষক, বাঁকুড়ার সভা থেকে হুঙ্কার মমতার

Mamata Banerjee From Bankura: যত সময় গড়াচ্ছে, ততই তৃণমূল আর বিজেপির মধ্যে বাগযুদ্ধের সুর সপ্তমে চড়ছে। ৬ নভেম্বর বাঁকুড়ায় এসে রাজ্যের মসনদ থেকে তৃণমূলকে উপড়ে ফেলার ডাক দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। সেই বাঁকুড়াতেই দাঁড়িয়ে গেরুয়া শিবিরকে চ্যালেঞ্জ ছুড়লেন তৃণমূল নেত্রী।

সিতাইয়ের বিধায়ক জগদীশ বর্মা বসুনিয়ার মতো নেতারা খোলাখুলি ক্ষোভ উগরে দিচ্ছেন। এদের মধ্যে অনেকে দলবদল করবেন কিনা, সেই জল্পনাও চলছে। এই প্রেক্ষাপটে বুধবার বাঁকুড়ার সভামঞ্চ থেকে ইঙ্গিতপূর্ণ বার্তা দেন তৃণমূল নেত্রী।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'অনেকেই বলছেন, এই জেলায় পর্যবেক্ষক কে, ওই জেলায় পর্যবেক্ষক কে। আমি বলছি সারা বাংলায় আমিই পর্যবেক্ষক। কোথায় কী হচ্ছে, কে কোথায় যাচ্ছে, কে কার সঙ্গে যোগাযোগ রাখছে, আমি সব জানি। সব বুঝেও তাঁদের ছেড়ে রেখেছি। এত দিন সরকারের কাজে বেশি মন দিয়ে দলকে একটু ঢিলে দিয়েছিলাম। কিন্তু এ বার পুরো দলটাই আমি দেখব।'

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola