West Bengal Elections 2021: ৯ জানুয়ারি কাটোয়ায় জে পি নাড্ডা, যোগ দেবেন কৃষক সুরক্ষা অভিযানে

৯ জানুয়ারি কাটোয়ায় যাবেন জে পি নাড্ডা (J P Nadda)। কাটোয়ার জগদানন্দপুরে কৃষক সুরক্ষা অভিযানে যোগ দেবেন তিনি। পাঁচজন কৃষকের বাড়ি থেকে এক মুঠো করে শস্য সংগ্রহ করবেন। "গোটাটাই ভাঁওতাবাজি," জে পি নাড্ডার কর্মসূচিকে কটাক্ষ করলেন তৃণমূল (TMC) বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় (Rabindranath Chatterjee)। অন্যদিকে তমলুকের বর্গভীমা মন্দিরে রাজ্যপাল জগদীপ ধনকড় ( Jagdeep Dhankhar)। বললেন, তিনি চান বাংলায় শান্তির পরিবেশ ফিরুক। ভোট হোক অবাধ এবং শান্তিপূর্ণ।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola