West Bengal Elections 2021: 'ইট-সিমেন্ট কিনতে গেলেও সিণ্ডিকেট ধরতে হচ্ছে', শাসকদলকে আক্রমণ রাজ্যপালের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 07 Feb 2021 11:42 AM (IST)

সিণ্ডিকেট থেকে তোলাবাজির অভিযোগ নিয়ে বারবার রাজ্যের শাসকদল তৃণমূলকে আক্রমণ করে এসেছে বিজেপি (BJP)। ভোটমুখী বাংলায় এবার এই প্রসঙ্গে শোনা গেল রাজ্যপালের (Jagdeep Dhankar) মুখে। বললেন, "সিণ্ডিকেট আমাদের সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতায় হস্তক্ষেপ করছে। সাধারণ মানুষের কাছে শুনেছি, আমি উদ্বিগ্ন"। তিনি যোগ করেন, "১০টি ইট, আধ বস্তা সিমেন্ট কিনতে গেলেও সিণ্ডিকেট ধরতে হচ্ছে"।