রাজনীতি করতে করতে গুলিয়ে ফেলেছেন রাজ্যপাল আর মুখ্য নির্বাচন কমিশনার এক নন, রাজ্যপালকে আক্রমণ Kunal Ghosh-র

"ডায়মন্ড হারবারের যে সাংসদ বা প্রশাসন তা কোনও প্রোটোকল মেনে চলেন না। সব জায়গায় আইন সমানভাবে বলবত। আমি কোনও ব্যক্তির বিরুদ্ধে নেই, কিন্তু কেউ আইনের বাইরে কাজ করলে আমি তা নিয়ে সরব হব", নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন রাজ্যপাল জগদীপ ধনকড়। এপ্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, "রাজ্যপাল দিন দিন এই সাংবিধানিক পদের গুরুত্ব ধুলোয় মিশিয়ে দিচ্ছেন। উনি নির্বাচন করমিশনার নন। ভোট করানো ওনার দায়িত্ব নয়। 'ওনার পার্টি'-র তো লোকসভা নির্বাচনে কোনও অসুবিধা হয়নি। তিনি রাজনীতি করতে করতে গুলিয়ে ফেলেছেন রাজ্যপাল আর মুখ্য নির্বাচন কমিশনারের পদ এক নয়।"

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola