West Bengal Elections 2021: 'চোরেদের সর্দারদের দিল্লিতে নিয়ে যেতে জেট প্লেন ভাড়া করছে',আক্রমণাত্মক মমতা বন্দ্যোপাধ্যায়

ফের তৃণমূলত্যাগীদের উদ্দেশে জোরালো আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায়।
পাল্টা রাজীব বন্দ্যোপাধ্যায়ের সুরেই নিয়োগ নিয়ে কালীঘাটের উদ্দেশে আক্রমণ শানালেন আরেক তৃণমূলত্যাগী শুভেন্দু অধিকারী।
তৃণমূলের বিদ্রোহীদের চার্টার্ড বিমানে দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগদানের প্রসঙ্গ ফের টেনে যখন আক্রমণাত্মক মমতা বন্দ্যোপাধ্যায়, তখন নন্দীগ্রামে তাঁর দাঁড়ানো নিয়ে চ্যালেঞ্জের সুর শুভেন্দুর গলায়।
নন্দীগ্রামের বিধায়ক ছিলেন শুভেন্দু অধিকারী। তিনি বিজেপিতে যাওয়ার পর, ডোমজুড়ের সদ্য প্রাক্তন বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায় এবং উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষালও গেরুয়া শিবিরে নতুন ইনিংস শুরু করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় যখন কলকাতার গীতাঞ্জলী স্টেডিয়ামে তৃণমূলের এসসি-এসটি সেলের অনুষ্ঠান থেকে আদিবাসী ভোটব্যাঙ্ক বিজেপিতে চলে যাওয়া নিয়ে আক্ষেপ প্রকাশ করছেন, তখন শুভেন্দুর গলায় তৃণমূলের সমালোচনার সুর।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola