West Bengal Elections 2021: কখনও মনে হয় গাঁধীজী, কখনও সান্টা ক্লজ, কখনও রবীন্দ্রনাথ এসে গেছেন..., নাম না করে মোদিকে আক্রমণ মমতার

"যেন মনে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর এসে গেছেন, কখনও মনে হচ্ছে সান্টা ক্লজ এসে গেছেন, কখনও মনে হচ্ছে ওরে বাবারে গাঁধীজী এসে গেছেন, কখনও মনে হচ্ছে বল্লভভাই পটেল এসে গেছেন", বোলপুরের সভা থেকে নরেন্দ্র মোদিকে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিশ্বভারতীর শতবার্ষিকীর অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে গুজরাতের সম্পর্ক তুলে ধরার চেষ্টা করেছিলেন নরেন্দ্র মোদি। মঙ্গলবার বোলপুরের সভা থেকে পাল্টা এনিয়ে আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তা করতে গিয়ে তিনি হাতিয়ার করলেন  এক গুজরাতিকে। যার নাম মোহনদাস করমচাঁদ গাঁধী।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola