West Bengal Elections 2021: 'বন সহায়ক পদে কারসাজি, চুরি করে বিজেপিতে', নাম না করে রাজীবকে আক্রমণ মমতার, 'দলে থাকলে মাফ, ছাড়লেই চোর', কটাক্ষ জয়প্রকাশের

নাম না করে আলিপুরদুয়ার থেকে সদ্য বিজেপিতে যোগ দেওয়া রাজীব বন্দ্যোপাধ্যায়কে (Rajib Banerjee) আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেন, "বন সহায়ক পদ নিয়ে কারসাজি করেছে যে ছেলেটা, সে চুরি করে বিজেপিতে চলে গেছে। রাজ্য সরকার তদন্ত করছে।' এ প্রসঙ্গে বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার বলেন, "যতদিন ওদের দলে ছিলেন ততদিন খুব ভালো লোক ছিলেন। তাহলে অন্যান্য নেতাদের পাঠিয়েছিলেন কেন হাতে পায়ে ধরতে? মানে ওঁর দলে থাকলে চুরি মাফ, বেরিয়ে গেলেই বিশ্বাসঘাতক? আর দলে যারা আছে তাঁরা সব ধোয়া তুলসীপাতা।"

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola