West Bengal Elections 2021: ''ছোট্টবেলায় বাবা মারা গিয়েছেন, তখন আমরা ছ'ভাই দু' বোন', নস্টালজিক মুখ্যমন্ত্রী, স্মৃতিচারণ করলেন পুরনো দিনের

ভোটের দিনক্ষণ ঘোষণার আগেই ভোটের ফলাফল কী হবে তা নিয়ে তাল ঠুকে চলেছে তৃণমূল ও বিজেপি। এরই মধ্যে বৃহস্পতিবার দলের এসসি, এসটি সেলের অনুষ্ঠানে আবেগতাড়িত হয়ে পড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ''ছোট্টবেলায় বাবা মারা গিয়েছেন। তখন আমরা ছ'ভাই দু' বোন। কত বড় সংসার। ছোট্ট ভাইটার বয়স তখন ২ বছর। আমার উপর দাদা, আর তারপর আমি। সংসার চালিয়েছি আমি। 'দাদাকে দাঁড় করিয়েছি আমি। সংসার টেনেছি আমি। কারণ তা না হলে সংসার চলত না।'। ফিরে গেলেন পুরনো দিনে। সামনে বিধানসভা ভোট। দলের গোটা দায়িত্ব যে তাঁর হাতে তা ইতিমধ্যেই "২৯৪টি আসনে আমি পর্যবেক্ষক," এই মন্তব্য করে স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola