West Bengal Elections 2021: TMC-ত্যাগীদের তালিকায় নয়া সংযোজন, দল ছাড়লেন ডায়মন্ড হারবারের MLA দীপক হালদার

শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায়দের পর এবার দীপক হালদার (Dipak Haldar)। তৃণমূল কংগ্রেস ছাড়লেন ডায়মন্ড হারবারের বিধায়ক। আগে জানলে টিকিট দিতাম না, দলত্যাগীদের বিরুদ্ধে কটাক্ষ ছুঁড়ে দিলেন তৃণমূল নেত্রী (Mamata Banerjee)। এবার ভাঙন ধরল খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) গড়ে। তৃণমূল কংগ্রেস ছাড়লেন ডায়মন্ড হারবারের বিধায়ক দীপক হালদার। যদিও বিধায়ক পদ ছাড়ছেন না তিনি। সোমবার দলীয় নেতৃত্বকে ইস্তফাপত্র পাঠিয়ে দেওয়ার পর ক্ষোভ উগড়ে দেন তিনি। 'গত সাড়ে চার বছর ধরে যেভাবে আমাকে অপমান করা হয়েছে, বাধ্য হয়েই এই সিদ্ধান্ত নিয়েছি', জানালেন দীপক হালদার।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola