West Bengal Elections 2021: নিজের ঘর ফাঁকা বলে অন্যের ঘর ভাঙাচ্ছে বিজেপি, আক্রমণাত্মক পার্থ চট্টোপাধ্যায়ের

আজ সাংবাদিক বৈঠক থেকে পার্থ চট্টোপাধ্যায় শুভেন্দু অধিকারীকে তোপ দেগে বলেন, "লোকে দেখুক কারা এধরনের কথা বলছে। যিনি ১০ বছর মন্ত্রিত্ব সামলালেন, তৃণমূলের হয়ে জেলায় জেলায় ঘুরলেন, যিনি বেশ কিছু দফতরের মন্ত্রী থাকলেন, থাকার পর ৩ মাস আগে গিয়ে বুঝলেন যে তৃণমূল কংগ্রেস নাকি ভালো না।" তৃণমূল মহাসচিব যোগ করেন, "মানুষ ঠিকই উত্তর দেবেন। কে ভোগী আর কে ত্যাগী আর কে সর্বস্ব ত্যাগী হয়ে যাবে তা মানুষই বিচার করবেন।" প্রসঙ্গত গতকাল পূর্বস্থলির সভা থেকে সদ্য বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করেন।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola