West Bengal Elections 2021: রবিবার রাজ্যে আসছেন Narendra Modi, হলদিয়ায় অংশ নেবেন রাজনৈতিক সভায়

ফেব্রুয়ারিতেও ঝোড়ো ব্যাটিং করছে শীত। দশকের শীতলতম ফেব্রুয়ারির মধ্যেও চড়ছে রাজ্য রাজনীতির পারদ। ৭ ফেব্রুয়ারি রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী (Narendra Modi)। হলদিয়ায় (Haldia) একগুচ্ছ সরকারি প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন নরেন্দ্র মোদি। বিজেপির (BJP) দাবি, সরকারি অনুষ্ঠানের পাশাপাশি ওইদিন হলদিয়ার হেলিপ্যাড ময়দানে একটি রাজনৈতিক সভাতেও অংশ নেবেন মোদি। আর এই সভা ঘিরেই তৃণমূলে (TMC) ফের ভাঙনের জল্পনা শুরু হয়েছে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola