West Bengal Elections 2021: তৃণমূল ছাড়তেই রাজীবকে জেড ক্যাটিগরির নিরাপত্তা, 'এবার তো কাশ্মীরে সেনা কম পড়বে', কটাক্ষ কুণালের

শুক্রবার তৃণমূল কংগ্রেস ও বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। শনিবার দিল্লি গিয়ে যোগ দেন বিজেপিতে। আর রবিবার রাত থেকেই রাজীব বন্দ্যোপাধ্যায়কে (Rajib Banerjee) জেড ক্যাটিগরির নিরাপত্তা দিল মোদি সরকার। জেড ক্যাটিগরির নিরাপত্তা (Security of Z Category) অনুযায়ী ২৪ থেকে ২৮ জন CRPF জওয়ান মোতায়েন থাকেন। থাকছেন কয়েকজন কম্যান্ডো। নেতৃত্বে ডেপুটি কমান্ডান্ট। এছাড়াও রাজীব বন্দ্যোপাধ্যায় পাচ্ছেন বুলেটপ্রুফ গাড়ি। 'রাজ্য বিজেপির জন্য যে পরিমাণ সেনা দেওয়া হয়েছে, কাশ্মীরের সীমান্তে এবার সেনা কম পড়বে', কটাক্ষ কুণাল ঘোষের (Kunal Ghosh)।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola