West Bengal Elections 2021: বিধানসভায় রাজীব বন্দ্যোপাধ্যায়, আজই ছাড়তে পারেন বিধায়ক ও তৃণমূলের সদস্যপদ

আজই তৃণমূল ছাড়তে পারেন রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee)। ইতিমধ্যেই বিধানসভায় এসেছেন তিনি। বিধায়ক পদ থেকে ইস্তফা দেবেন রাজীব। রাজীবের ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, আজ বিধায়ক পদ এবং তৃণমূলের সদস্য পদ ছাড়ার পর রবিবারই বিজেপিতে যোগ দিতে পারেন তিনি। একইসঙ্গে জানা যাচ্ছে, সম্ভবত রবিবারই বিজেপি-তে যোগ দিচ্ছেন উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক প্রবীর ঘোষাল (Prabir Ghosal)।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola