West Bengal Elections 2021: তাহলে কি রবিবারই বিজেপিতে রাজীব-বৈশালী-রথীন-প্রবীর? জল্পনা তুঙ্গে

ডোমজুড়ের সদ্য প্রাক্তন তৃণমূল বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee), বালির বহিষ্কৃত তৃণমূল বিধায়ক বৈশালী ডালমিয়া (Baishali Dalmiya), হাওড়া পুরসভার প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তী (Rathin Chakraborty), উত্তরপাড়ার বিক্ষুব্ধ তৃণমূল বিধায়ক প্রবীর ঘোষাল (Prabir Ghoshal), এই চারজনই কি রবিবার একসঙ্গে অমিত শাহের সভায় বিজেপিতে যোগ দিতে চলেছেন? সেই সম্ভাবনাই অত্যন্ত জোরাল বলে মনে করছে রাজনৈতিক মহল। ২২ জানুয়ারি মন্ত্রিত্ব ছাড়েন বেসুরো রাজীব বন্দ্যোপাধ্যায়। এর ঠিক এক সপ্তাহ পর তৃণমূলও ছেড়ে দিলেন তিনি।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola