'MLA, MP হয়ে থাকতে হবে তার কী মানে আছে, দরকারে রাজনীতি ছাড়ব', অসন্তোষ ঝরে পড়ল সুনীল মণ্ডলের কথায়

শুভেন্দু অধিকারীর পথে হেঁটেই কি এবার তৃণমূল ছাড়তে চলেছেন সুনীল মণ্ডল? অমিত শাহের সভাতেই যোগ দেবেন বিজেপিতে? তাঁকে ঘিরে এত জল্পনার মধ্যেই ফের বিস্ফোরক বর্ধমান পূর্বের তৃণমূল সাংসদ। মন্ত্রিত্বের পর বৃহস্পতিবার তৃণমূলের প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা নিয়েছেন শুভেন্দু অধিকারী। তার আগে বুধবার কাঁকসায় সুনীল মণ্ডলের বাড়িতে গেছিলেন প্রাক্তন পরিবহন মন্ত্রী। তারপর থেকেই সুনীল মণ্ডলের বিজেপিতে যোগদানের জল্পনা আরও জোরাল হয়ে ওঠে। এই প্রেক্ষাপটে বৃহস্পতিবার ফের বুঝিয়ে দিয়েছেন তৃণমূল শীর্ষ নেতৃত্বের ভূমিকায় তিনি বেশ অসন্তুষ্ট।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola