West Bengal Elections 2021: হাওড়ায় দলের মিছিলে গরহাজির রাজীব-বৈশালী-লক্ষ্মীরতন, বাড়ছে 'অসন্তোষ'-র জল্পনা

নির্বাচনের মুখে দলের অস্বস্তি বাড়িয়ে বেসুরো গাইছেন তৃণমূলের একাধিক জনপ্রতিনিধি। এই প্রেক্ষিতে দলের ঐক্যবদ্ধ চেহারা তুলে দিতে একই দিনে হাওড়ার দুই প্রান্তে শক্তি দেখাল শাসকদল। দলের একাংশের ব্যবহার নিয়ে সম্প্রতি অসন্তোষ প্রকাশ করেন হাওড়ার তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়। এদিন তাঁকে দেখা যায় হাওড়ার ডুমুরজলা থেকে ময়দান পর্যন্ত মিছিলে হাঁটতে। কিন্তু সত্যিই কি অস্বস্তি কাটল? প্রশ্নটা উঠছে। কারণ এদিন সমবায় মন্ত্রীর নেতৃত্বে মিছিলে ছিলেন না রাজীব বন্দ্যোপাধ্যায়, বৈশালী ডালমিয়া ও লক্ষ্মীরতন শুক্ল।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola