West Bengal Elections 2021: বাবুসোনা, তোমার বাড়ির ভিতরেও পদ্মফুল ফোটাব, নাম না করে Abhishek-কে কটাক্ষ Suvendu-র, ক্ষমতা থাকলে করে দেখাক, পাল্টা TMC

শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগ দেওয়ার পর কাঁথিতে তৃণমূলের সভাতে অনুপস্থিত ছিলেন তাঁর বাবা ও দুই ভাই। এবার তাঁরাও কি বিজেপি দিকে পা বাড়াতে চলেছেন? মঙ্গলবার খড়দার সভা থেকে সেই জল্পনা উস্কে দিয়েছেন শুভেন্দু অধিকারী নিজেই। পাশাপাশি তৃণমূলের দিকেও চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি। "বাবুসোনা, সবে তো পদ্মের কুঁড়ি ফুটেছে, আমার বাড়ির লোকেরা পদ্ম ফোটাবে, তোমার বাড়ির ভিতরেও পদ্মফুল ফোটাব", নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ শুভেন্দু অধিকারীর। অন্যদিকে তৃণমূলও পাল্টা কটাক্ষ করেছে। তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, "যে পার্টি থেকে দুধ, ঘি, সর খেলেন, সেই পার্টির সম্বন্ধেই ঔদ্ধত্য প্রকাশ করছেন। ক্ষমতা থাকলে করে দেখাক।"

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola