West Bengal Elections 2021: মমতার দেহ নন্দীগ্রামে, আত্মা কলকাতায়, এক জায়গায় দাঁড়ান, খেজুরির সভায় শুভেন্দু

‘মমতার সভা আসলে আসাদউদ্দিন ওয়েসি-র সভা। কারা সভায় এসেছিলেন সবাই জানে। রাজনৈতিকভাবে হতাশাগ্রস্ত, কোথায় সভা করছেন জানেন না। পাঁচ বছর অন্তর আসেন। মমতার সবার নাম দেখে পড়ছিলেন, শুভেন্দুকে টুকলি করতে হয় না। ৫ জায়গায় হামলা হয়েছে। মমতার দেহ নন্দীগ্রামে, আত্মা কলকাতায়। মমতার শুকনো ঘাসফুলকে টাটা বাই বাই করেছেন লকেট। সিঙ্গুর শুধুই পাঠ্যপুস্তকে। সিবিআই চার্জশিটে নাম থাকা সত্যজিতের জামিনের ব্যবস্থা করেছেন মমতা। সত্যজিৎকে তৃণমূলে নিয়েছেন। এক জায়গায় দাঁড়ান, দু’জায়গায় দাঁড়ালে চলবে না। নন্দীগ্রামেই দাঁড়াতে হবে মমতাকে। তোলাবাজ ভ্রাতুষ্পুত্র যা বলবে তাই হবে। কার ভরসায় নন্দীগ্রামে দাঁড়াবেন মমতা? আমফানের টাকা চোর, এখন করোনার টিকা চোর। মেজ বোন, বড় বোন, যাই হোক, দু জায়গায় দাঁড়াতে দেব না। এখন থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসেবে লেটারপ্যাড তৈরি রাখুন। রবিবার পর্যন্ত পুলিশকে সময় দিলাম। না হলে সোমবার তমলুকে বসে থাকব। আনিসুরকে গ্রেফতার করেছে তো তৃণমূল। শুধু মিথ্যা কথা বলছেন মমতা। তোলাশ্রী পুরষ্কার পাবেন ভাইপো। মিথ্যাশ্রী পুরষ্কার পাবেন মমতা।’ খেজুরির সভা থেকে তৃণমূলকে আক্রমণ শুভেন্দু অধিকারীর। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola